লন্ডন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই দেশের রাজনৈতিক সংকট নিরসনে দু'দলের আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রতিশ্র"তি দিয়ে সোমবার একটি চুক্তি সই করেছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির মধ্যস্থতায় হারারের একটি হোটেলে দু'নেতা ওই চুক্তি সই করেন। জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ এর একটি ছোট্ট উপদলও এই চুক্তি স্বাক্ষর করে।
এর আগে কেনিয়ার প্রধানমন্ত্রী রেইলা ওদিঙ্গা রোবাবার মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) প্রেসিডেন্ট রাবার্ট মুগাবের জানু-পিএফ পার্টির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত থাকা এবং এ সপ্তাহেই চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
বিবিসি টেলিভিশনকে তিনি বলেন, "রবার্ট মুগাবে আফ্রিকার জন্য একটি বিব্রতকর অবস্থা সৃষ্টি করেছেন। তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন অথচ ক্ষমতা থেকে সরে দাঁড়াতে চাইছেন না।"
কেনিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, "আলোচনা শুরুর জন্য জিম্বাবুয়ের উভয় দল একটি কাঠামোগত সিদ্ধান্তে এসেছে। "
এর আগে গত শনিবার প্রেসিডেন্ট থাবো এমবেকি জিম্বাবুয়ের সংকট সমাধানে মধ্যস্থতা প্রচেষ্টায় সহযোগিতা করতে জাতিসংঘ কর্মকর্তা ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন ।
সংকট সমাধানে মুগাবের জানু-পিএফ পার্টি ও বিরোধী দল এমডিসির প্রতিনিধিদের প্রাথমিক আলোচনায় মধ্যস্থতা করছেন এমবেকি। তবে সমালোচকরা বলছেন, একাজে তিনি ব্যর্থ হয়েছেন এবং মুগাবের পক্ষে ঝুঁকে পড়েছেন।
শনিবার এক বিবৃতিতে এমবেকি জানান, মধ্যস্থতা প্রচেষ্টায় তাকে সহযোগিতা করার জন্য জাতিসংঘসহ আঞ্চলিক সংগঠন আফ্রিকান ইউনিয়ন (এইউ) ও সাউদার্ন আফ্রিকান ডেভোলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) প্রতিনিধিদের নিয়ে তিনি একটি দল গঠন করতে চান।
তবে চূড়ান্ত আলোচনা শুরুর জন্য একাধিক শর্ত দেয় এমডিসি। এর মধ্যে ছিল, ২৯ মার্চের প্রথম দফার নির্বাচনে স্যাঙ্গেরাইকে বিজয়ী বলে মেনে নিতে হবে এবং সরকারের সমর্থনে চলমান সহিংসতা বন্ধ করতে হবে।
২৯ মার্চের নির্বাচনে স্যাঙ্গেরাই বিজীয় হন। কিন্তু তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি, এই অজুহাত দেখিয়ে দ্বিতীয় দফা নির্বাচনের আয়োজন করেন মুগাবে।
দ্বিতীয় দফায় নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্যাঙ্গেরাই সরে দাঁড়ানোর পর নির্বাচন স্থগিত করার জন্য মুগাবেকে চাপ দিতে থাকে আন্তর্জাতিক স
bdnews24