কাঠমাণ্ডু, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালের গণপরিষদ সোমবার দেশের প্রথম প্রেসিডেন্ট নির্বাচন করেছে। সাবেক মাওবাদী বিদ্রোহিদের সমর্থিত প্রার্থীকে প্রত্যাখ্যান করে 'নেপালি কংগ্রেস পাটির্' থেকে জাতিগত মাধেশি রাম বরণ যাদবকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে গণপরিষদ। এতে করে সদ্য প্রজাতান্ত্রিক দেশ নেপালে আরও বেশি রাজনৈতিক বিশৃঙ্খলার আশঙ্কা সৃষ্টি হল।
গণপরিষদে গোনা ৫৯০ ভোটের মধ্যে ৩০৮ ভোটে জয়ী হয়েছেন যাদব। পরাজিত হয়েছেন মাওবাদীদের সমর্থিত প্রার্থী রামরাজা প্রসাদ সিং। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নেপালে ২৩৯ বছরের পুরোনো রাজতন্ত্র অবসানের পর গণপরিষদের বিশেষ অধিবেশনে এটিই প্রথম বড় ধরনের ভোট।
মাধেশি স
bdnews24