২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে সেনা-গেরিলা তুমুল সংঘর্ষ, ৪৩ জন নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে রোববার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির ওই প্রদেশে জাতীয়বাদী বিদ্রোহীরা সক্রিয়। সোমবার স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

কোয়েটা, পাকিস্তান, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে রোববার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির ওই প্রদেশে জাতীয়বাদী বিদ্রোহীরা সক্রিয়। সোমবার স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে। (আরও তথ্যসহ) স্থানীয় 'দ্য নিউজ' পত্রিকাটি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার দেরা বুগতি অঞ্চলে বিদ্রোহিদের সঙ্গে আধা সামরিক সীমান্ত সেনাদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ৩৩ জন বিদ্রোহী এবং ৯ জন আধা সামরিক সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, পার্লামেন্টের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, শনিবার থেকে শুরু হওয়া ওই সংঘর্ষে নিহতের সংখ্যা ৩৬ জন। এর মধ্যে ২৮ জন জঙ্গি, ৬ জন সেনা ও ২ জন বেসামরিক নাগরিক। আধাসামরিক বাহিনীর দুটো যানে রিমোট কন্ট্রোল চালিত বোমা বিস্ফোরণে সোমবার দুই বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানান কর্মকর্তারা। ওই অঞ্চলে বেলুচ জাতীয়তাবাদীরা অধিকতর সায়ত্ত্বশাসনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। দ্য নিউজের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধা সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদপত্রটি জানায়, ২৫ জনেরও বেশি বিদ্রোহীকে আটক করা হয়েছে এবং বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও, ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১১৫৬ ঘ.