২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিদেশি বাহিনীর বিমান হামলায় ৯ পুলিশ নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শনিবার রাতে বিদেশি সেনাদের বিমান হামলায় ৯ পুলিশ নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা রোববার এ খবর জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

হেরাত, আফগানিস্তান, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শনিবার রাতে বিদেশি সেনাদের বিমান হামলায় ৯ পুলিশ নিহত হয়েছে। আফগান কর্মকর্তারা রোববার এ খবর জানিয়েছেন। কর্মকর্তারা জানান, আফগান পুলিশ ও বিদেশি সেনাদের সংঘর্ষের পর ওই বিমান হামলা চালানো হয়। উভয় পক্ষ এ সময় অপরপক্ষকে তালেবান জঙ্গি মনে করে ওই সংঘর্ষে লিপ্ত হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এ থেকে তাদের দাবিই প্রমাণিত হলো যে বিদেশি সেনারা বেসামরিক হতাহতের সংখ্যা এড়াতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে না। ফারাহ প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ ইউসুফ রাসুলি জানিয়েছেন, প্রদেশের দারা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষকে ভুল করে জঙ্গি মনে করে পুলিশ ও বিদেশি বাহিনী ওই সংঘর্ষে জাড়িয়ে পড়ে বলে তিনি জানান। রাসুলি বলেন, "নয় পুলিশ নিহত হওয়া ছাড়াও আরও তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মৃতদেহ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বুঝতে পারছি না।" তিনি জানান, বিদেশি সেনারা ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আমরাও সেখানে প্রতিনিধি দল পাঠিয়েছি। একটি পুলিশ পোস্টের ওপর ওই বিমান হামলায় নিহতদের মধ্যে জেলা পুলিশ প্রধানও আছে বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০০০ ঘ.