ইসলামাবাদ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি বলেছেন, আল কায়েদা ও তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক জোটের সঙ্গে কাজ করে যেতে অঙ্গীরকারবদ্ধ পাকিস্তান। কিন্তু কোনো অবস্থাতেই নিজ ভূখণ্ডে বিদেশী সেনা মোতায়েন মেনে নেবে না তার দেশ। শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি একথা বলেন।
পিপিপি নেতৃত্বাধীন জোট সরকারের সাড়ে তিন মাস পার হওয়ার পর সরকারের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন করে জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই আমাদের নিজেদের লড়াই।"
প্রধানমন্ত্রী গিলানি বলেন, "(কিন্তু) আমরা পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ করব না। কোনো বিদেশী শক্তিকে পাকিস্তানের মাটিতে অভিযান পরিচালনার সুযোগ দেওয়া হবে না ... সীমান্তের অভ্যন্তরে যে কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত হবে সম্পূর্ণ আমাদের দায়িত্বে।"
যুক্তরাষ্ট্র ও তার সন্ত্রাসবিরোধী যুদ্ধের অন্য মিত্ররা অভিযোগ করে আসছে যে, পাকিস্তানের অভ্যন্তরে পাক-আফগান সীমান্ত অঞ্চলে আল কায়েদা ও তালেবানপন্থী জঙ্গিরা সক্রিয় রয়েছে এবং এ অঞ্চলকে নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে তারা পার্শ্ববর্তী আফগানিস্তান এবং অন্যত্র সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে এবং হামলার পরিকল্পনা আঁটছে।
জঙ্গিদের নির্মূলের লক্ষ্যে প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে সেনা পাঠানো হবে - আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এমন বক্তব্যকে কেন্দ্র করে স
bdnews24