২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সরকারে পুনরায় যোগ দিয়েছে প্রধান সুন্নি গ্র"প

মন্ত্রিসভার কয়েকটি খালি পদে সুন্নি সদস্যদের মোতায়েন দেওয়ার পর জাতীয় ঐক্যের সরকার গঠনে ইরকের শিয়া নেতৃত্বাধীন সরকারে শনিবার পুনরায় যোগ দিয়েছে দেশটির প্রধান সুন্নি গ্র"প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বাগদাদ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মন্ত্রিসভার কয়েকটি খালি পদে সুন্নি সদস্যদের মোতায়েন দেওয়ার পর জাতীয় ঐক্যের সরকার গঠনে ইরকের শিয়া নেতৃত্বাধীন সরকারে শনিবার পুনরায় যোগ দিয়েছে দেশটির প্রধান সুন্নি গ্র"প। ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কারনে প্রায় এক বছর আগে সরকার থেকে বেরিয়ে যায় ইরাকের প্রধান সুন্নি গ্র"প অ্যাকরডেন্স ফ্রন্ট। শনিবার পুনরায় তাদের সরকারে যোগ দেওয়ার ফলে সরাকারে শিয়া ও সুন্নিদের দুরত্ব কমে আসছে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের বর্তমান মন্ত্রিসভায় সুন্নিদের প্রতিনিধিত্ব খুবই সামান্য। সেখানে শিয়া ও কুর্দিদের একচেটিয়া রাজত্ব। অ্যাকরডেন্স ফ্রন্টের ঊর্ধ্বতন নেতা সেলিম আল-জুবাইরি রয়টার্সকে বলেন, "আমাদের সদস্যদের বিষয়ে আজ পার্লামেন্টে ভোটাভুটি হয়েছে। এর অর্থ আজ আমরা আনুষ্ঠানিকভাবে পুনরায় সরকারে যোগ দিলাম।" তিনি আরও বলেন, "রাজনৈতিক সংস্কারের পক্ষে এটি একটি কার্যকর পদক্ষেপ।" গ্র"পটির মুখপাত্র জুবাইরি জানান, মন্ত্রিসভার আগামী বৈঠকে তাদের সদস্যরা যোগ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩৫ ঘ.