কাঠমান্ডু, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের প্রথম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন একজন মাধেশি। শনিবার গণপরিষদের বিশেষ অধিবেশনের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রেসিডেন্ট হিসেবে যে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে তারা সবাই মাধেশি। এদের একজন হচ্ছেন রামরাজা প্রসাদ সিং। ১৯৮৫ সালে নেপালের পার্লামেন্ট এবং রাজপ্রাসাদে সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারি হিসেবে তার নাম বলা হয়ে থাকে।
২০০৬ সালে মাওবাদীদের সঙ্গে শান্তিচুক্তি অনুযায়ী দেশটির প্রায় ২৪০ বছরের রাজতন্ত্রের অবসানের লক্ষ্যে এ বছরের এপ্রিলে নেপালে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
গণপরিষদের এক বিশেষ অধিবেশনের মাধ্যমে দেশটির নতুন সংবিধান প্রণয়ন করা হয়।
ধারণা করা হচ্ছে মাধেশিদের শান্ত করার জন্যই মাওবাদীরা তাদের মধ্য থেকে একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার পরিকল্পনা করেছে। কেননা এ বছরের শুরুর দিকে মাধেশিরা তেরাই অঞ্চলের সায়ত্ত্বশাসনের দাবিতে আন্দোলন শুরু করে। এতে ব্যাপক সহিংসতা শুরু হলে শান্তিচুক্তি বিঘি
bdnews24