২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূটানে 'পার্লামেন্টারি গণতন্ত্র' চালু

ভূটানের পার্লামেন্টে শুক্রবার নতুন সংবিধান পাশ হয়েছে। এ সংবিধান পাশের ফলে দেশটি নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে পার্লামেন্টারি গণতন্ত্রে উত্তীর্ণ হল। দেশটির ২৭ বছর বয়সী রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক একটি অলংকৃত কাঠের কলমে সোনালি কালিতে সংবিধানের মূল কপিতে স্বাক্ষরের মাধ্যমে ভূটানের নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটালেন। পার্লামেন্টে পাশের পর রাজা ওই সংবিধানে স্বাক্ষর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2008, 07:16 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

থিম্পু, ভূটান, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভূটানের পার্লামেন্টে শুক্রবার নতুন সংবিধান পাশ হয়েছে। এ সংবিধান পাশের ফলে দেশটি নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে পার্লামেন্টারি গণতন্ত্রে উত্তীর্ণ হল। দেশটির ২৭ বছর বয়সী রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক একটি অলংকৃত কাঠের কলমে সোনালি কালিতে সংবিধানের মূল কপিতে স্বাক্ষরের মাধ্যমে ভূটানের নিরঙ্কুশ রাজতন্ত্রের অবসান ঘটালেন। পার্লামেন্টে পাশের পর রাজা ওই সংবিধানে স্বাক্ষর করেন। বর্তমান রাজার পিতা, ভুটানের ৪র্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক ২০০৬ সালে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তরের আগেই প্রজাদের অনিচ্ছা সত্ত্বেও এক প্রকারের গণতন্ত্র কায়েমর পথে পা বাড়ান। এ বছরের মার্চে প্রথম দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দ্রুক ফুয়েনসাম শংপা দলটি ৪৫টি আসনে জয় লাভ করে। অপর দিকে রাজার এক আত্মীয়ের নেতৃত্বাধীন ভূটানের 'পিপলস ডেমোক্র্যাটিক পার্টি' মাত্র দুটি আসনে জয়ী হয়। সংবিধান পাশ সম্পর্কে রাজা বলেন, "এটা জনগণের সংবিধান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৪৪ ঘ.