২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বিদ্রোহীদের যুদ্ধবিরতির ঘোষণার পর আরও হামলার আশঙ্কা

থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকার বিদ্রোহীদের একটি গ্র"প গত বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ওই অঞ্চলে আরও বেশি হামলার আশঙ্কা করা হচেছ। বিদ্রোহীদের ওই ঘোষণার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2008, 11:17 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ব্যাংকক, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকার বিদ্রোহীদের একটি গ্র"প গত বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ওই অঞ্চলে আরও বেশি হামলার আশঙ্কা করা হচেছ। বিদ্রোহীদের ওই ঘোষণার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। থাইল্যান্ড ইউনাইটেড সাউদার্ন আন্ডারগ্রাউন্ড নামের তথাকথিত ওই বিদ্রোহী গ্র"পটি শনিবার একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। সামরিক টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গ্র"পটির এক মুখপাত্র বলেন, "এখন থেকে আমাদের সকল সামরিক ও রাজনৈতিক শাখা শান্তি প্রচেষ্টাকে সমর্থন দেবে।" তবে নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক সেনা কর্মকর্তারা ওই ঘোষণাকে কোনোভাবেই আমলে নিচ্ছেন না। তারা জানিয়েছেন ওই অঞ্চলে বিদ্রোহীদের এই অংশের নেতাদের কোনো প্রভাব নেই। হিউম্যান রইটস্ ওয়াচের কর্মকর্তা সুনাই ফাসুক রয়টার্সকে বলেন, "এটি একটি ধোঁকাবাজী এবং এতে করে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।" তিনি আরও বলেন, "দক্ষিণের লোকজন ক্ষুব্ধ ও হতাশ। তারা আশঙ্কা করছে, এই ঘোষণাকে স্থানীয় বিদ্রোহী নেতারা তাদের সংগ্রামের প্রতি মস্কারা হিসেবে নিয়ে এর প্রতিশোধ নিতে তারা আরও সহিংস ঘটনা ঘটাতে পারে।" মালয়েশিয়ার সীমান্ত ঘেঁষা দক্ষিণের মুসলিম অধ্যুষিত ওই এলাকায় বোমা বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ নিত্য দিনের ঘটনা এবং বিদ্রোহীরা এগুলোর দায় স্বীকারও করে থাকে। সেখানে গত চার বছরে সহিংসতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া বড় ধরনের ক্ষতি হয়েছে রাবার উৎপাদনে। বিদ্রোহী গ্র"পটির ওই ঘোষণায় আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সাবেক সেনা কমান্ডাররা। দক্ষিণাঞ্চলীয় সাবেক সেনা কমান্ডার কিত্তি রত্তানাসায়া থাই টেলিভিশনকে বলেন, "সক্রিয় বিদ্রোহী গ্র"পগুলো যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া গ্র"পটির কথা শোনে না, এটা প্রদর্শনের জন্য তারা সেনাবাহিনী ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা আরও বাড়াতে পারে। সাবেক সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী চিত্থা থানাজারো বৃহস্পতিবার জানান, তিনি গত এক বছরে বিদ্রোহীদের ১১টি গ্র"পের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন। তিনি বলেন, "বিদ্রোহীদের প্রতিশ্র"তি রাখতে হবে। আগামী দিনগুলোতে সেখানে যদি কোনো সহিংসতা না থাকে তাহলে আলোচনা শুরুর ব্যাপারে সরকার আরও আগ্রহী হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৬৪৫ ঘ.