২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাঁচান: পোপ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। পৃথিবী জলবায়ূ এবং পরিবেশ বিপর্যয়ের মুখে আছে বলে তিনি সতর্ক করে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

সিডনি, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। পৃথিবী জলবায়ূ এবং পরিবেশ বিপর্যয়ের মুখে আছে বলে তিনি সতর্ক করে দেন। সিডনিতে ১ লাখ ৫০ হাজার ক্যাথলিক ধর্মানুরাগী যুব সমাবেশে পোপ বলেন, এখানে কেউ কেউ দ্বীপাঞ্চল থেকে এসেছেন--যে দ্বীপগুলো সমুদ্রস্তরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অস্তিত্বের হুমকির মুখে পড়েছে। আবার কেউ কেউ এসেছেন অস্ট্রেলিয়ার মতো খরাপীড়িত দেশ থেকে। বিশ্ব যুব দিবসের ভাষণে সিডনিতে পোপ আরও বলেন, "মানবসমাজকে বাঁচাতে পরিবেশ রক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, "আমরা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের মারাত্মক ক্ষতির বিষয়টি স্বীকার করে নেওয়ার ব্যাপারে উদাসীন। কিন্তু পরিবেশ রক্ষা করাটা প্রয়োজন এবং পৃথিবীর কল্যাণের জন্য দায়দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়াটাও জরুরি।" ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন ৬০ শতাংশ কমানোর অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রার প্রশংসা করে পোপ বলেন, অস্ট্রেলিয়া পরিবেশ রক্ষায় আন্তরিক প্রতিশ্র"তি দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৫ ঘ.