২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাল হিযবুল্লাহ, শোক করল ইসরায়েল

ইসরায়েলের মুক্তি দেওয়া ৫ লেবাননীকে বুধবার স্বাগত জানিয়েছেন হিযবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরাল্লাহ। জনসমক্ষে বিরল উপস্থিতির মধ্য দিয়ে তিনি মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানান। ওদিকে, এই ৫ বন্দি মুক্তির বিনিময়ে হিযবুল্লাহর কাছ থেকে নিহত দুই সেনার মৃতদেহ পাওয়ার পর শোক করেছে ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2008, 06:58 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

বৈরুত, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের মুক্তি দেওয়া ৫ লেবাননীকে বুধবার স্বাগত জানিয়েছেন হিযবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরাল্লাহ। জনসমক্ষে বিরল উপস্থিতির মধ্য দিয়ে তিনি মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানান। ওদিকে, এই ৫ বন্দি মুক্তির বিনিময়ে হিযবুল্লাহর কাছ থেকে নিহত দুই সেনার মৃতদেহ পাওয়ার পর শোক করেছে ইসরায়েল। বন্দিদের ফিরে পেয়ে লেবাননে রাতের আকাশ যখন আলোকিত হয়ে উঠেছে আতশবাজির ঝলকানিতে ঠিক তখনই নিহত সেনাদের জন্য ইসরায়েলে ঝরেছে বেদনার অশ্রু। মুক্তিপ্রাপ্তদের স্বাগত জনাতে ক্ষণিকের জন্য জনসম্মুখে আসেন হিযবুল্লাহ নেতা নাসরাল্লাহ। নিরাপত্তাজনিত কারণে নাসরাল্লাহ সাধারণত আত্মগোপনে থাকেন। ৫ লেবাননীকে স্বাগত জানাতে সংবর্ধনা মিছিলে শামিল হয়ে নাসরাল্লাহ ইসরায়েলের সঙ্গে এই বন্দি বিনিময়কে হিযবুল্লাহ এবং লেবাননের জন্য বিজয় বলে ঘোষণা করেন। তিনি বলেন, এই জনগণ, জাতি এবং দেশ পরাজিত হতে পারে না। তার সঙ্গে সুর মিলিয়ে প্রেসিডেন্ট মিশেল সুলাইমানও বলেন. আপনাদের ফিরে আসায় নতুন জয় সূচিত হয়েছে। অন্যদিকে, নিহত দুই সেনার লাশ পাওয়ার পর ইসরায়েলের পরিবেশ ছিল বিষন্ন। নিহত দুই সেনা এহুদ গোল্ডওয়াসার এবং এলদাদ রেগেভের পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে তাদেরকে সমবেদনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। বৃহস্পতিবার ওই দুই সেনার দাফন সম্পন্ন করেছে ইসরায়েল। হাজার হাজার ইসরায়েলি নাহারিয়া শহরের ওই দাফন অনুষ্ঠানে যোগ দেয়। নাহারিয়া থেকে দাফন অণনুষ্ঠান সরাসরি স