২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষে নিরাপত্তা ভার নেওয়ায় আশাবাদী ইরাক

এ বছরের শেষ নাগাদ সব প্রদেশের নিরাপত্তা ভার নিতে সক্ষম হয়ে ওঠার আশা করছে ইরাক। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফফাক আল রুবাই বুধবার একথা বলেছেন। তার একথার মধ্য দিয়ে ইরাক সরকারের আত্মবিশ্বাস বাড়ারই বহি:প্রকাশ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 12:06 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

বাগদাদ, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ বছরের শেষ নাগাদ সব প্রদেশের নিরাপত্তা ভার নিতে সক্ষম হয়ে ওঠার আশা করছে ইরাক। ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়াফফাক আল রুবাই বুধবার একথা বলেছেন। তার একথার মধ্য দিয়ে ইরাক সরকারের আত্মবিশ্বাস বাড়ারই বহি:প্রকাশ ঘটেছে। শিয়া কাদিসিয়া প্রদেশের ইরাকি বাহিনীর হাতে মার্কিন বাহিনীর নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রুবাই এ বছরের শেষ নাগাদ গোটা দেশের নিরাপত্তা ভার নেওয়ার ওই আশা প্রকাশ করেন। কাদিসিয়া প্রদেশের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে ইরাকি বাহিনী ১৮ টি প্রদেশের মধ্যে ১০ টির নিয়ন্ত্রণ নিল। এর বেশিরভাগই শিয়া এবং কুর্দি এলাকা। কাদিসিয়ার রাজধানী দিওয়ানিয়া থেকে রাষ্ট্র পরিচালিত ইরাকিয়া টেলিভিশনে স