ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন সমাজ এখনও তীব্রভাবে বর্ণবাদে বিভক্ত এবং এ বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে কৃষ্ণাঙ্গ বারাক ওবামার প্রার্থিতাকে ঘিরে ওই বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস/সিবিএস নিউজ পরিচালিত এক জরিপের ফলে মঙ্গলবার একথা বলা হয়েছে।
জরিপের ফলাফল উদ্ধৃত করে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইলিনয়ের সিনেটর বারাক ওবামাকে নিয়ে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মার্কিনিদের দৃষ্টিভঙ্গি ভীষণভাবে আলাদা। একইভাবে যুক্তরাষ্ট্রে দুই বর্ণের মানুষদের মধ্যকার সম্পর্ক নিয়েও তাদের মূল্যায়ন ভিন্ন।
জরিপে দেখা যায়, কৃষ্ণাঙ্গদের ৮৩ ভাগই ওবামা সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করলেও শ্বেতাঙ্গদের মাত্র ৩১ ভাগ তার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন।
আন্ত:বর্ণ সম্পর্কের বিষয়ে ৫৯ ভাগ কৃষ্ণাঙ্গ মনে করেন, সাধারণভাবে এই সম্পর্কের মাত্রা খারাপ অবস্থায় আছে। অন্যদিকে, শ্বেতাঙ্গদের মাত্র ৩৪ ভাগ একই দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওবামা। ম্যাককেইন একজন শ্বেতাঙ্গ।
যুক্তরাষ্ট্রজুড়ে টেলিফোনের মাধ্যমে ১,৭৯৬ জন প্রাপ্তবয়ষ্ক নাগরিকের মতামত নেওয়া হয় ওই জরিপে।
এতে কৃষ্ণাঙ্গদের মধ্যে ৩৯ ভাগ বলেছেন যে, বর্ণবাদী বৈষম্যও ব্যাপারে খুব কমই অগ্রগতি হয়েছে সা
bdnews24