কুয়ালালামপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মালয়েশিয়ায় বুধবার সমকামিতার দায়ে গ্রেপ্তার হয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। সমকামিতা মামলা তদন্তে সহযোগিতা না করলে আনোয়ারকে গ্রেপ্তার করে হবে বলে হুমকি দেওয়ার পরদিনই তাকে গ্রেপ্তার করা হল।
মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার সমকামিতা মামলায় পুলিশকে সহযোগিতা করতে রাজি হন। আনোয়ারের আইনজীবী সানকারা নায়ের জানিয়েছেন, ০৬০০ জিএমটি তে তার পুলিশের জেরার সম্মুখীন হওয়ার কথা ছিল। কিন্তু তার একঘন্টা আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নায়ের জানান, আনোয়ারকে সমকামিতা মামলায় পেনাল কোড এর ৩৭৭ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এ মামলায় সন্দেভাজন হিসাবে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ আনোয়ারকে ২৪ ঘন্টার জিজ্ঞাসাবাদের জন্য আটক করতে পারে।এরপর তাদেরকে আদালত থেকে একটি রিমাণ্ড অর্ডার বের করতে হবে। যাতে করে অভিযোগ ছাড়াই আনোয়ারকে ১৪ দিন আটক রাখা যায়।
এর আগে মঙ্গলবার নায়ের আনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা জানিয়ে বলেছিলেন, "আমরা জানি, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে।" যদিও তিনি বুধবার পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন।
উল্লেখ্য, এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানিয়েছে, রাজনৈতিক বিদ্বেষের কারণে তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এই ধরনের হীন অভিযোগ আনা হয়েছে।
সরকার দাবি করেছে ওই মামলার তদন্তে আনোয়ার ইব্রাহিমকে ডিএনএ পরীার মুখোমুখি হতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ হামিদ আলবার এক বিবৃতিতে বলেছেন, "আমরা চাই সত্য খুঁজে বের করতে। অভিযোগকারীর কাছ থেকে আমরা ডিএনএ নিয়েছি, কাজেই আনোয়ারকেও ডিএনএ দিতে হবে।"
তবে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে যে অভিযোগ উঠেছে স্বরাষ্টমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, "এটি একটি আইনি প্রক্রিয়া। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আইনের বাইরে এখানে আমরা কিছু করছি না। আমরা নিশ্চিত করে বলছি সমস্ত পদপে আইনের আওতায়ই নেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫২০ ঘ.
bdnews24