২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুল্লাহর সঙ্গে বন্দি বিনিময়ে ইসরায়েলি পার্লামেন্টের সম্মতি

লেবাননের হিযবুল্লাহ গ্র"পের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তিতে মঙ্গলবার চূড়ান্ত সম্মতি দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

জেরুজালেম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের হিযবুল্লাহ গ্র"পের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তিতে মঙ্গলবার চূড়ান্ত সম্মতি দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। ইসরায়েলি কর্মকর্তারা একথা জানিয়েছেন। ইসারায়েলি মন্ত্রিসভার অনেক সদস্য এর আগ পর্যন্ত এই বন্দি বিনিময়ের বিরোধিতা করে এসেছেন। তারা মনে করেন, ইসরায়েলি সেনাদের মৃতদেহের বিনিময়ে জঙ্গিদের অযথাই ছেড়ে দেওয়া হবে। এই চুক্তির অধীনে ইসরায়েলি কারাগারে বন্দি হিযবুল্লাহর পাঁচ সদস্যকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে হিযবুল্লাহ তাদের হাতে আটক দুই ইসরায়েলি সেনাকে ফিরিয়ে দেবে। যদিও প্রধামন্ত্রী এহুদ ওলমার্ট আশঙ্কা প্রকাশ করেছেন, ওই দুই সেনাকে সম্ভবত হত্যা করা হয়েছে। ইসরায়েলি পার্লামেন্টে ২২-৩ ভোটে বন্দি বিনিময় চুক্তিটি অনুমোদিত হয়েছে। পার্লামেন্টে ভোটাভুটির আগে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন প্যারেজ বলেন, "আজকের দিনটি আমাদের জন্য সুখের নয়। ঘাতকদের এভাবে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু অপহৃত সেনাদের দেশে ফিরিয়ে আনতে আমাদের নৈতিক বাধ্যবাধকতা আছে।" বন্দিবিনিময়ের প্রস্তুতি হিসেবে গত সোমবারই হিযবুল্লাহর চার সদস্য মেহের কুরানি, মোহাম্মদ সরওয়ার, হুসেইন সুলেইমান ও খদোর জেইদানকে ইসরায়েল-লেবানন সীমান্তে নেওয়া হয়েছে। ২০০৬ সালে লেবানন যুদ্ধের সময় আটক এই চারজন এতদিন ইসরায়েলি একটি কারাগারে বন্দি ছিল। সেখানে আগে থেকেই বন্দি হিযবুল্লাহর আরেক সদস্য সামির কান্তারকেও সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে মুক্তি দেওয়ার জন্য। ১৯৭৯ সালে ইসরায়েলি শহর নাহারিয়ায় এক পুলিশ এবং এক ব্যক্তি ও তার চার বছর বয়সী মেয়েকে হত্যার দায়ে কান্তারকে যাবজ্জীবন কারদণ্ড দিয়েছে ইসরায়েলি আদালত। এই পাঁচ বন্দির বিনিময়ে ইসরায়েলি সেনা সদস্য এহুদ গোল্ডওয়াসের এবং এলদাদ রেজিভকে মুক্তি দেবে হিযবুল্লাহ। লেবানন যুদ্ধের সময় হিযবুল্লাহ এই দুই ইসরায়েলি সেনাকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০৫ ঘ.