খার্তুম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের দারফুর প্রদেশে 'গণহত্যা', 'মানবতার বিরুদ্ধে অপরাধ' ও 'যুদ্ধপরাধ' এর দায়ে প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযুক্ত করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রধান কৌসুলির চেষ্টায় সুদানে শান্তির সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকরা একথা বলেছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি'র প্রধান কৌসুলি লুইস মরিনো ওকাম্পো সোমবার বশিরকে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত করার পর তার গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন জানান।
ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে এ অভিযোগ কোনও দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় কোনও আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০০৩ সালে লাইবেরিয়ার চার্লস টেইলরের বিরুদ্ধে এমন অভিযোগ গঠন করা হয়েছিল।
সুদান আগেই সতর্ক করে দিয়ে বলেছে, এ পদক্ষেপ দারফুরে শান্তি প্রক্রিয়া বিঘি
bdnews24