রিয়াদ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সৌদি আরবের শীর্ষ আলেম গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল-আজিজ আল-শেখ লেখকদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার বিরোধিতা করে এ বিষয়ে সতর্ক থাকার জন্য অন্য আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন। আল-হায়াৎ পত্রিকা একথা জানিয়েছে।
সৌদি আরবের উদ্যোগে এ সপ্তাহে স্পেনে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের অংশগ্রহণে একটি 'আন্ত:ধর্ম সংলাপ' অনুষ্ঠানের আগে তিনি একথা বললেন।
এক বক্তৃতায় দেশটির গ্র্যান্ড মুফতি বলেন, কোনো লেখককে হুট করে 'অমুসলিম' ঘোষণা করা যাবে না। এ বিষয়ে আলেমদের আরও অনেক বেশি সতর্ক হতে হবে।
এরকম ফতোয়ার মাধ্যমে কাউকে 'অমুসলিম' ঘোষণা করার বিষয়টি ইসলাম ধর্মে 'তাকফির' নামে পরিচিত।
স
bdnews24