নয়াদিল্লি, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের ৮ বছর বয়সী ছেলে রামচাঁদ আর তার বাবা ঘটনাচক্রে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে গেলে ভারত কর্তৃপক্ষ তাদের গোয়েন্দা সন্দেহে জেলে পুরে ফেলে। রামচাঁদের মা পাকিস্তানে বসে একা একা বছরের পর বছর অপেক্ষা করছেন ছেলে আর স্বামীর জন্য। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পূর্ণ্য দৈর্ঘ্য পাকিস্তানি চলচ্চিত্র 'রামচাঁদ পাকিস্তানি' ভারত ও পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে আগামী ১ আগস্ট। ছবিটির প্রযোজক সোমবার একথা জানিয়েছেন।
১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর ভারত-পাকিস্তানে একযোগে মুক্তি পেতে চলা প্রথম চলচ্চিত্র এটি। একইসঙ্গে ছবিটির মুক্তি ও প্রদর্শণী পরমাণু অস্ত্রসমৃদ্ধ বৈরী প্রতিবেশী দেশদুটির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের নতুন যুগ শুরু করবে বলে আশা করছেন ছবিটির প্রযোজক ও পরিবেশকরা।
নয়াদিল্লির ওসিয়ানস সিনেফ্যান ফিল্ম ফেস্টিভালে রামচাঁদ পাকিস্তানির বিশেষ প্রদর্শনীর পরদিন ছবিটির পাকিস্তানি প্রযোজক জাভেদ জব্বার বলেন, "দুই দেশের মধ্যে সৃষ্টিশীল ও গঠনমূলক সহযোগিতার অত্যন্ত বিরল দৃষ্টান্ত হতে যাচ্ছে এটি"।
জাভেদ জব্বারের মেয়ে মেহরিন ছবিটি পরিচালনা করেছেন। ব্যতিক্রমী চরিত্রে সাহসী অভিনয়ের জন্য বিখ্যাত বলিউড নায়িকা নন্দিতা দাস এ ছবিতে রামচাঁদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
এ ছবির মূল চরিত্রগুলোর বেশিরভাগই পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু স
bdnews24