২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় দুদিনের সংঘর্ষে ৬৩ জন নিহত

শ্রীলংকার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে তামিল টাইগারদের নিয়ন্ত্রণাধীন এলাকার আরও গভীরে অভিযান চালাচ্ছে এবং সেখানে দুদিনের সংঘর্ষে কমপক্ষে ৬২ জন এলটিটিই গেরিলা এবং ১ সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 09:12 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কলম্বো, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে তামিল টাইগারদের নিয়ন্ত্রণাধীন এলাকার আরও গভীরে অভিযান চালাচ্ছে এবং সেখানে দুদিনের সংঘর্ষে কমপক্ষে ৬২ জন এলটিটিই গেরিলা এবং ১ সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী সোমবার একথা জানিয়েছে। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিই গেরিলাদের নিয়ন্ত্রিত এলকার দখল নিয়ে নেওয়ার কৌশল শুরুর পর শ্রীলংকার বিমান, নৌ ও স্থলসেনরা প্রায় প্রতিদিনই ওই অঞ্চলে একযোগে আক্রমণ করছে। শ্রীলংকার জাতীয় নিরাপত্তা তথ্য কেন্দ্র'র মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষে ৬২ এলটিটিই সন্ত্রাসীকে হত্যা করেছে সেনারা। সংঘর্ষে ১ সেনাও নিহত হয়েছে।" সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভাভুনিয়া জেলায় দুটি এলাকা দখল করে নিয়েছে তারা। বিমান বাহিনী জানিয়েছে, 'সন্ত্রাসীদের অনেক বাঙ্কারে' বোমা বর্ষণ করা হয়েছে এবং বিদ্রোহীদের অনেক যুদ্ধ সরঞ্জামাদি আটক করেছে তারা। শ্রীলংকার উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে জাতিগত তামিলদের নিয়ে একটি আলাদ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১৯৮৩ সালে সশস্ত্র সংগ্রাম করে আসছে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম বা এলটিটিই। তখন থেকে দেশটিতে এসব সহিংসতায় প্রায় ৭০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫০০ ঘ.