২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত সুদানের প্রেসিডেন্ট

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে দারফুর প্রদেশে 'গণহত্যা', 'মানবতার বিরুদ্ধে অপরাধ' ও 'যুদ্ধপরাধ' এর দায়ে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি'। বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও আবেদন জানিয়েছেন কৌশুলিরা। কূটনৈতিক সূত্রগুলো সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2008, 08:38 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

আমস্টারডাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশিরকে দারফুর প্রদেশে 'গণহত্যা', 'মানবতার বিরুদ্ধে অপরাধ' ও 'যুদ্ধপরাধ' এর দায়ে অভিযুক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি'। বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও আবেদন জানিয়েছেন কৌশুলিরা। কূটনৈতিক সূত্রগুলো সোমবার একথা জানিয়েছে। ওমর হাসান আল-বশিরের বিরুদ্ধে এ অভিযোগ কোনও দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় কোনও আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। এর আগে ২০০৩ সালে লাইবেরিয়ার চার্লস টেইলরের বিরুদ্ধে এমন অভিযোগ গঠন করা হয়েছিল। সুদান সতর্ক করে দিয়ে বলেছে, এ পদক্ষেপ দারফুরে শান্তি প্রক্রিয়া বিঘি