২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি চুক্তি এখন সবচেয়ে কাছে: ওলমার্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তির সবচেয়ে কাছে পৌঁছে গেছে। এর আগে তারা কখনও শান্তিচুক্তির এতটা কাছাকাছি আসেনি। প্যারিসে ৪৩ জাতি সম্মেলনে ফিলিস্তিন প্রেসডিন্ট মাহমুদ আব্বাস ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রোববার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

প্যারিস, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তির সবচেয়ে কাছে পৌঁছে গেছে। এর আগে তারা কখনও শান্তিচুক্তির এতটা কাছাকাছি আসেনি। প্যারিসে ৪৩ জাতি সম্মেলনে ফিলিস্তিন প্রেসডিন্ট মাহমুদ আব্বাস ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রোববার তিনি একথা বলেন। ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তিতে কঠিন সিদ্ধান্ত নিতে উভয় পক্ষের জন্য এটাই ভাল সময় জানিয়ে ওলমার্ট বলেন, "আমার মনে হয় আমরা এর আগে কখনো শান্তিচুক্তির এতটা কাছে আসতে পারিনি যতটা সম্ভাবনা আজ দেখা যাচ্ছে।" তিনি আরও বলেন, "এর অর্থ এই যে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত সময়ে পৌঁছে গেছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। এখন সিদ্ধান্ত নিতে পারলে শান্তিচুক্তির সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে।" সংবাদ সম্মেলনে সারকোজি বলেন, "ইসরায়েল শান্তি চায়, ফিলিস্তিনও শান্তি চায়। ইউরোপ ও ফ্রান্সের দায়িত্ব শান্তি প্রক্রিয়ায় তাদের সহযোগিতা করা।" ওলমার্ট ও সারকোজির মন্তব্যকে সমর্থন করে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, "কয়েক মাসের মধ্যে আমরা শান্তিচুক্তিতে পৌঁছাতে পারি।" সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "আমরা শান্তিচুক্তি নিয়ে ওলমার্টের সঙ্গে বিস্তারিত আলোচনা শুরু করেছি। আমরা উভয়পক্ষ খুুবই আন্তরিক।" মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যস্থতায় গত জানুয়ারিতে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়পক্ষ আলোচনা শুরু করতে এবং চলতি বছরের মধ্যে শান্তিচুক্তিতে পৌঁছাতে রাজি হয়। প্রেসিডেন্ট বুশ চাইছেন ক্ষমতা ছাড়ার আগে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি করে যেতে। একটি ভূমধ্যসাগরীয় ইউনিয়ন গঠন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা, অভিবাসন ও পরিবেশ দূষণ রোধের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন এবং ভূমধ্যসাগর ঘিরে থাকা আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাষ্ট্রনেতারা রোববার প্যারিসে সমবেত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৫০ ঘ.