২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে বাস্তবতা হিসাবে মেনে নিন: পশ্চিমাদের প্রতি তেহরানের মেয়র

সমালোচকরা একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ইরানের অস্তিত্বকে মেনে নিলে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। তেহরানের মেয়র মোহাম্মদ-বাকের কলিবাফ একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

তেহরান, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সমালোচকরা একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে ইরানের অস্তিত্বকে মেনে নিলে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে। তেহরানের মেয়র মোহাম্মদ-বাকের কলিবাফ একথা বলেছেন। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে বাকের বলেন, "যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সেই ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব-পূর্ব ইরানের যুগে ফিরে যাওয়ার ভুল করছে। তাদের ওই সময়কার কথা পুরোপুরি ভুলে যাওয়া উচিত।" তিনি আরও বলেন, "ইরানের শক্রুদের স্বীকার করে নেওয়া উচিত যে, প্রায় ৩০ বছরের পুরোনো ইরানি শাসন পদ্ধতি ইরানের জনগণের কাঙ্খিত গণতন্ত্রেরই বহিঃপ্রকাশ। এতে তাদের ধর্মীয় বিশ্বাসেরও প্রতিফলন ঘটেছে।" তিনি বলেন, পশ্চিমারা এটি মেনে নিলে, এই বাস্তবতা স্বীকার করে নিলে ইরানও আন্তর্জাতিক কর্মকাঠামো ও নিয়ম নীতির আওতায় কাজ করবে। বাকের আরও বলেন, জ্বালানি সমৃদ্ধ এই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্র দুয়েরই নিরাপত্তা স্বার্থ আছে। কিন্তু উভয়ের মধ্যে সমঝোতার সম্ভাবনা গণতন্ত্র, সন্ত্রাস, নারী অধিকার ও পরমাণু কর্মসূচি বিরোধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতির কারণে ব্যহত হচ্ছে। এর প্রভাব পড়ছে তেলের বাজারে। তিনি বলেন "ইরান এ অঞ্চলে একটি বাস্তবতা। তাদেরকে ওই সমস্ত সমস্যা সঠিকভাবে সমাধান করতে হবে। ইরানকে নির্মুল করে কিংবা অবহেলা করে সমস্যার সমাধান হবে না।" কলিবাফ বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালানোর অধিকার সম্পর্কে জাতীয় পর্যায়ে মতৈক্য আছে। কিন্তু মতভেদ আছে বিষয়টি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধ দূর করার কৌশল নিয়ে। তিনি প্রশ্ন করেন আমরা কিভাবে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সন্দেহ দূর করতে পারি? ইরান পশ্চিমাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করতে চায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৯ঘ.