২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে দূতাবাসে হামলার ঘটনায় পাকিস্তানকে দুষল ভারত

কাবুলের ভারতীয় দূতাবাসে এ সপ্তাহে আত্মঘাতী বোমা হামলার দায়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই- কে দোষারোপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন। শনিবার নিউজ চ্যানেলগুলোতে তিনি এই দোষারোপ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2008, 11:31 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

মুম্বাই, রোববার জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাবুলের ভারতীয় দূতাবাসে এ সপ্তাহে আত্মঘাতী বোমা হামলার দায়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই- কে দোষারোপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন। শনিবার নিউজ চ্যানেলগুলোতে তিনি এই দোষারোপ করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'কে নির্দেশ করে এনডিটিভি তে এক সক্ষাৎকারে নারায়ণন বলেন, "এ ঘটনার পেছনে যে আইএসআই এর হাত আছে তাতে আমাদের কোনও সন্দেহ নেই।" তিনি আরও বলেন, " আমরা শান্তি প্রক্রিয়ার পক্ষে। কিন্তু আইএসআই কোনওভাবেই এর অংশ নয়। আইএসআই চক্রান্ত করছে। একে ধ্বংস করে দেওয়া উচিত।" আরেকটি নিউজ চ্যানেলে নারায়ণন বলেন, "আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে গত সোমবার আত্মঘাতী বোমায় ৪১ জন নিহতের ঘটনায় আইএসআই এর হাত থাকার অকাট্য প্রমাণ ভারতের হাতে আছে। ওই হামলায় ভারতের একজন প্রতিরক্ষা এটাচি এবং কূটনীতিক নিহত হয়। আফগান কর্তৃপক্ষও এ হামলার পেছনে আইএসআই এর হাত থাকার সন্দেহ প্রকাশ করেছে। তবে পাকিস্তান এ সম্ভাবনা নাকচ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৬ ঘ.