২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান জঙ্গিদের গুপ্ত হামলায় ১০ পাকিস্তানি সেনা নিহত

তালেবান জঙ্গিদের গুপ্ত হামলায় শনিবার কমপক্ষে ১০ পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। আধাসামরিক বাহিনীর একটি বহর হাঙ্গু শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে তালেবান জঙ্গিরা ওই হামলা চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ইসলামাবাদ, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান জঙ্গিদের গুপ্ত হামলায় শনিবার কমপক্ষে ১০ পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। আধাসামরিক বাহিনীর একটি বহর হাঙ্গু শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে তালেবান জঙ্গিরা ওই হামলা চালায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। হাঙ্গুর এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, "জঙ্গিদের হামলায় ১০ সেনার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ২২ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।" সেনাবাহিনীর এক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করলেও তিনি বিস্তারিত কিছু জানেন না বলে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২২১ ঘ.