তেহরান, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসছেন ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি। জেনেভায় এই আলোচনা হবে বলে শুক্রবার জানিয়েছেন ইরানের এক জাতীয় নিরাপত্তা কর্মকতা।
সহযোগিতার বিনিময়ে পরমাণু প্রকল্প বন্ধে গত ১৪ জুন ইরানকে নতুন প্যাকেজ প্রস্তাব দেয় বিশ্বশক্তিগুলো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পক্ষে ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা তেহরানে ওই প্রস্তাব ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনৌশের মোত্তাকির কাছে হস্তান্তর করেন।
সোলানার মাধ্যমে বিশ্বশক্তিগুলোর ওই প্রস্তাব পাওয়ার পর ইরান তাদের দিক থেকে বিশ্বশক্তিগুলোকেও পাল্টা প্রস্তাব দেয়। জলিলির এই জেনেভা সফর সোলানার সফরের ফিরতি সফর।
রয়টার্সকে পাঠানো এক বিবৃতিতে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আহমেদ খাদেমমেল্লাহ বলেন, "সোলানার আমন্ত্রণেই জেনেভা যাচ্ছেন জলিলি। সেখানে প্যাকেজ প্রস্তাব নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।"
তিনি আরও জানান, তাদের এই বৈঠকে শুধু প্যাকেজ প্রস্তাবের প্রধান প্রধান দিকগুলো নিয়ে আলোচনা হবে।
তবে পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগে বিশ্বশক্তিগুলো শর্তসাপেক্ষে প্রাথমিক আলোচনার এই প্রস্তাব দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে সতর্ক করে বলে আসছে পরমাণু প্রকল্প বন্ধ না করলে ইরানকে আরও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
ওদিকে, বুধবার দূর ও মাঝারি পাল্লার ৯ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ইরান বৃহস্পতিবার আরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। বিশ্ব স
bdnews24