মস্কো, জুলই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ার সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার পরোক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করছে রাশিয়া। রাশিয়ার এক কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শুক্রবার একথা জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস জর্জিয়া সফরকালে গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, জর্জিয়ার বিচ্ছিন্ন প্রদেশ ওসেটিয়া ও আবাখাজিয়ার সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও বাড়ানো উচিৎ।
পরিচয় প্রকাশ না করে রাশিয়ার ওই কূটনীতিক ইন্টারফ্যাক্সকে বলেন, "জর্জিয়ার সমস্যা সমাধানে কারও মধ্যস্থতার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। জর্জিয়ার সঙ্গে আমরা সরাসরি আলোচন করছি এবং সার্বক্ষণিক যোগাযোগ আছে।"
জর্জিয়ায় সহিংসতা বন্ধে সহযোগিতার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার রাইস বলেন, রাশিয়ার উচিৎ সেখানে সহিংসতা উস্কে না দিয়ে বরং তা বন্ধে পদক্ষেপ নেওয়া।
তিবলিসিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, "আমি রুশদের প্রতি সরাসরি বলছি, সহিংসতা উস্কে দেয়া নয় তাদের উচিৎ সমস্যা সমাধানের পথ বের করা।
তিনি আরও বলেন, "সহিংসতার পথ পরিহার করা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া দরকার।"
জর্জিয়ার বিছিন্ন দুটি প্রদেশ ওসেটিয়া ও আবখাজিয়ায় উত্তেজনার সঙ্গে সহিংসতাও বাড়ছে। প্রদেশ দুটি ১৯৯০ এর দশকে জর্জিয়ার শাসন বিচ্ছিন্ন হলেও তারা এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এক্ষেত্রে, বিছিন্নতাদীরা রাশিয়ার কাছ থেকে সমর্থন পাচ্ছে বলে জর্জিয়া অভিযোগ করে আসছে।
রাশিয়া জানিয়েছে, ওসেটিয়া ও আবখাজিয়ার জনগণ চায় না জর্জিয়ার সঙ্গে পুনরায় একত্রিত হতে। কিন্ত তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জর্জিয়া সেখানে শক্তি প্রয়োগ করছে। ওই অঞ্চলে বর্তমানে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন আছে।
মার্কিন মিত্র জর্জিয়া ন্যাটো সদস্যপদ দাবি করে আসছে। তারা জানিয়েছে, রাশিয়া ওই অঞ্চলে সীমানা স
bdnews24