বাগদাদ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)--- সম্পর্কন্নোয়নের লক্ষ্যে বৃহস্পতিবার ইরাক সফরে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। দুই নেতা বাগদাদে দুদেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। এ সময় কুর্দি বিচ্ছন্নতাবাদীদের বিষয়টিও আলোচনায় আসে।
২০০৩ সালে মার্কিন অভিযানে ইরাকি শাসক সাদ্দাম হোসেনর পতনের পর কোনো তুর্কি নেতা এরদোয়ানের এটাই প্রথম ইরাক সফর।
এরদোয়ানের এই সফর থেকে এ ইঙ্গিতও পাওয়া যাচ্ছে যে, আঞ্চলিক দেশগুলো ইরাকের বিষয়ে সংশ্লিষ্ট হতে চাইছে।
তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) ইরাকের উত্তরাঞ্চল ব্যবহার করে তুরস্কে হামলা চালানোর বিষয়টি নিয়ে স
bdnews24