তিবলিসি, জুলই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ায় সহিংসতা বন্ধে সহযোগিতার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, রাশিয়ার উচিৎ সেখানে সহিংসতা উস্কে না দিয়ে বরং তা বন্ধে পদক্ষেপ নেওয়া।
তিবলিসিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রাইস বলেন, "আমি রুশদের প্রতি সরাসরি বলছি, সহিংসতা উস্কে দেয়া নয় তাদের উচিৎ সমস্যা সমাধানের পথ বের করা।"
জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল শাখাসভিলির সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে রাইস আরও বলেন, "সহিংসতা বন্ধ হওয়া উচিৎ। এখানে প্রেসিডেন্ট উপস্থিত আছেন তার সামনেই আমি বলছি, যারাই এর সঙ্গে জড়িত তাদের উচিৎ সহিংসতা পরিহার করা।"
তিনি আরও বলেন, "সহিংসতার পথ পরিহার করা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমাস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া দরকার।"
জর্জিয়ার বিছিন্ন দুটি প্রদেশ ওসেটিয়া ও আবখাজিয়ায় উত্তেজনার সঙ্গে সহিংসতাও বাড়ছে। প্রদেশ দুটি ১৯৯০ এর দশকে জর্জিয়ার শাসন বিচ্ছিন্ন হলেও তারা এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। এক্ষেত্রে, বিছিন্নতাদীরা রাশিয়ার কাছ থেকে সমর্থন পাচ্ছে বলে জর্জিয়া অভিযোগ করে আসছে।
রাইস জানিয়েছেন, সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতা প্রচেষ্টা আরও জোরদার করা দরকার।
রাশিয়া জানিয়েছে, ওসেটিয়া ও আবখাজিয়ার জনগণ চায় না জর্জিয়ার সঙ্গে পুনরায় একত্রিত হতে। কিন্ত তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জর্জিয়া সেখানে শক্তি প্রয়োগ করছে। ওই অঞ্চলে বর্তমানে রাশিয়ার শান্তিরক্ষী মোতায়েন আছে।
মার্কিন মিত্র জর্জিয়া ন্যাটো সদস্যপদ দাবি করে আসছে। তারা জানিয়েছে, রাশিয়া ওই অঞ্চলে সীমানা স
bdnews24