২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গিরা দানের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গিরা, বিশেষ করে ইসলামি জঙ্গিরা দিনে দিনে অনুদানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। দেশগুলোর সরকার জঙ্গিদের ব্যাংক অ্যাকাউন্টের ওপর কড়াকড়ি আরোপ করায় বোমাহামলাসহ কার্যক্রম চালাতে যাকাতের মতো দানের ওপর জঙ্গিদের নির্ভরশীলতা বাড়ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা বিশেষজ্ঞ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ম্যানিলা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ-পূর্ব এশিয়ার জঙ্গিরা, বিশেষ করে ইসলামি জঙ্গিরা দিনে দিনে অনুদানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। দেশগুলোর সরকার জঙ্গিদের ব্যাংক অ্যাকাউন্টের ওপর কড়াকড়ি আরোপ করায় বোমাহামলাসহ কার্যক্রম চালাতে যাকাতের মতো দানের ওপর জঙ্গিদের নির্ভরশীলতা বাড়ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা বিশেষজ্ঞ। সিঙ্গাপুরের 'আন্তর্জাতিক রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসবাদ গবেষণা কেন্দ্র'র কর্মকর্তা অরবিন্দ আচার্য জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার সন্ত্রাসবাদী সংগঠনগুলো তাদের অর্থের ৫০ শতাংশ পাচ্ছে ব্যাক্তিগত অনুদান থেকে। ম্যানিলায় সন্ত্রাসবাদের অর্থের উৎস বন্ধ করা বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, "জঙ্গিদের অর্থের প্রধান উৎস এখন ব্যাক্তিগত অনুদান। কারণ এই অর্থের লেনদেন চিহ্নিত করা কঠিন।" জিহাদি সংগঠনগুলো অর্থ লেনদেনের সরাসরি মাধ্যম এড়িয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন। তবে তিনি মনে করেন, কুরিয়ারের মতো অপ্রত্যক্ষভাবে জঙ্গি সংগঠনগুলো যে অর্থ লেনদেন করছে তা তাদের জন্য যথেষ্ট নয়। যেমনটা করতে পেরেছিল ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলার আগে আল কায়েদা সমর্থক সংগঠনগুলো। অরবিন্দ আচার্য জানান, ২০০১ সালের ওই হামলার পর থেকে জঙ্গি সংগঠনগুলো তাদের অর্থ ব্যাংক থেকে সরিয়ে বিভিন্ন ব্যাবসা ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। তিনি বলেন, "আমরা জানতে পেরেছি ভারতের ইসলামি জঙ্গিরা তাদের অর্থ শেয়ার বাজারে বিনিয়োগ করেছে। অন্যদিকে আফ্রিকার জঙ্গিরা ডায়মন্ডসহ বিভিন্ন মূল্যবান পাথর কিনে অর্থ সঞ্চয় করছে।" তিনি জানান, ফিলিপাইনের সবচেয়ে ভয়াবহ জঙ্গি সংগঠন আবু সায়াফ বোমহামলাসহ তাদের কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে অপহরণের পথ বেছে নিয়েছে। কারণ এ সমস্ত কাজের জন্য বিদেশ থেকে তারা যে অর্থ পাচ্ছে তা যথেষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪৫ ঘ.