২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় শরিয়া আদালতের শরণাপন্ন আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বুধবার সমকামিতা মামলা নিয়ে শরিয়া আদালতের শরণাপন্ন হয়েছেন। তার বিরুদ্ধে সাবেক সহযোগীর সমকামিতার অভিযোগ তদন্ত করে দেখার জন্য ইসলামিক আদালতকে অনুরোধ জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

কুয়ালা লামপুর, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বুধবার সমকামিতা মামলা নিয়ে শরিয়া আদালতের শরণাপন্ন হয়েছেন। তার বিরুদ্ধে সাবেক সহযোগীর সমকামিতার অভিযোগ তদন্ত করে দেখার জন্য ইসলামিক আদালতকে অনুরোধ জানিয়েছেন তিনি। আনোয়ারের শরিয়া আদালতের শরণাপন্ন হওয়ার এ পদক্ষেপে চাপের মুখে পড়তে পারে প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাওয়ি প্রশাসন এবং আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগকারী ২৩ বছর বয়সী সাবেক ওই সহযোগী। তিনি ইতোমধ্যেই আনোয়ারের দায়ের করা মানহানির মামলার মুখে রয়েছেন। শরিয়া আদালতে অভিযোগ দাখিল করে আনোয়ার বলেন, "আমার চরিত্র হননের ঘৃণ্য ষড়যন্ত্র, অতিরঞ্জিত এবং মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার আওতায় আমি ইসলামিক আদালতের শরণাপন্ন হয়েছি।" এর আগে সমকামিতার অভিযোগ তাকে বিব্রত করার সরকারি প্রচেষ্টা-- এই পাল্টা অভিযোগ তুলে আনোয়ার তার পরিবারকে জানিয়েছিলেন, তিনি প্রাণের ভয়ে শঙ্কিত। নিরাপত্তার জন্য তিনি তুর্কি দূতাবাসে আশ্রয়ও নিয়েছিলেন। কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ হামিদ আলবার বলেন, আনোয়ারের জীবন হুমকির মুখে নেই। তুর্কি দূতাবাস থেকে ফেরার পরই আনোয়ার তার সমকামিতার অভিযোগের বিরুদ্ধেমানহানির মামলা দায়ের করেন। ২৩ বছর বয়সের সহযোগী সাঈফুল বুখারী আজলানের সঙ্গে আনোয়ারের সমকামিতার অভিযোগ রয়েছে বলে জানান তার এক আইনজীবী। মার্চের নির্বাচনে বিরোধীদল ভালো ফলের রেকর্ড গড়ার পর আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে মালয়েশিয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাবেক উপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ১৯৯৮ সালে বরখাস্ত করার পর তাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালে তিনি মুক্তি পান। কিন্তু গতমাসে তার বিরুদ্ধে আবারও সমকামিতার অভিযোগ করে তারই সহযোগী বুখারী। কিন্তু মার্চের নির্বাচনে বিরোধীদলের ভালো ফলে আনোয়ার আবার সৌভাগ্যের দেখা পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে। আনোয়ার বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের জন্য ক্ষমতাসীন কোয়ালিশনের আইনপ্রণেতাদের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পেয়েছেন। তাছাড়া, স