তেহরান, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে বুধবার দূর ও মাঝারি পাল্লার ৯ টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। এর মধ্যে ওই অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রও রয়েছে বলে ইরান জানায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুধবার আবারও হূঁশিয়ার করে ইরান বলেছে, আক্রান্ত হলে পাল্টা আঘাত হানতে তারা প্রস্তুত।
ওদিকে, ওয়াশিংটন আর কোনোও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে ইরানকে বিরত থাকতে বলেছে। হোয়াইট হাউসের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে বলেছেন, ইরান সত্যই বিশ্ব স
bdnews24