কুয়ালা লামপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে আত্মঘাতী গাড়ি বোমা হামলার পেছনে পাকিস্তানের হাত নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ডি-৮ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে একথা জানিয়েছেন।
ভারতীয় দূতাবাসে সোমবারের ওই বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং আরও ১৩৯ জন আহত হয়েছেন।
এর আগে আফগান কর্তৃপক্ষ জানায়, হামলার সঙ্গে বিদেশি সংস্থার সংযোগ রয়েছে। সম্ভবত পাকিস্তানের হাত রয়েছে বলেও জানায় তারা।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, আফগান কর্তৃপক্ষের কথা সত্য নয়।
তিনি বলেন, "আমরা স্থিতিশীল আফগানিস্তান চাই।" পাকিস্তানও সন্ত্রাসী হামলার শিকার-- একথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "পাকিস্তান কেন আফগানিস্তানকে অস্থিতিশীল করে তুলবে? আমরা স্থিতিশীল আফগানিস্তান চাই। আমরা এ অঞ্চলের স্থিতিশীলতা চাই।"
উল্লেখ্য, এ সপ্তাহে পাকিস্তানের লাল মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত এবং প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এছাড়াও, সোমবার করাচির রাস্তায় ছোট ছোট ছয়টি বোমা বিস্ফোরিত হয়েছে। এই বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, হামলার পেছনে কারা রয়েছে কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। সেইসঙ্গে তিনি বলেন, "হামলা তারাই চালাচ্ছে যারা এই অঞ্চলের শান্তি বিঘি
bdnews24