বৈরুত, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি সই করেছে ইসরায়েল। বন্দিমিনিময়ের দিনক্ষণ নির্ধারিত হবে এ সপ্তাহেই। লেবাননের একটি রাজনৈতিক সূত্র সোমবার একথা জানিয়েছে।
সূত্র জানায়, হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট উভয়ই চুক্তি সই করেছেন। এ চুক্তির আওতায় ইসরায়েল ৫ লেবাননী বন্দিকে মুক্তি দেবে। অন্যদিকে, হিজবুল্লাহ দুই ইসরায়েলি সেনাকে ফেরত দেবে।
হিজবুল্লাহ ২০০৬ সালে এহুদ গোল্ডওয়াসার এবং এলদাদ রেগেভ নামক দুই ইসরায়েলি সেনাকে আটক করে। তাদের সম্পর্কে জিবুল্লাহ কোনোও তথ্য দেয়নি। তাদেরকে মেরে ফেলা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
লেবাননী সূত্র জানিয়েছে, এ সপ্তাহের মধ্যভাগেই এই বন্দিবিনিময় হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েল সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জেরুজালেমে বলেছেন, "আমরা আশা করছি চুক্তিটি সামনে এগুবে এবং আগামী সপ্তাহেই আমরা রেগেভ এবং গোল্ডওয়াসারকে ইসরায়েলে ফেরত পাব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৭ঘ.
bdnews24