২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি অবৈধ: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার বলেছেন, তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। একইসঙ্গে তিনি বিশ্বের শক্তিধর দেশগুলোর এই কর্মসূচি বন্ধের দাবিকে 'অবৈধ' আখ্যা দেন। ইরানের সরকারি ইরনা বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

তেহরান, সোমবার, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার বলেছেন, তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। একইসঙ্গে তিনি বিশ্বের শক্তিধর দেশগুলোর এই কর্মসূচি বন্ধের দাবিকে 'অবৈধ' আখ্যা দেন। ইরানের সরকারি ইরনা বার্তা সংস্থা একথা জানিয়েছে। বিশ্বশক্তিগুলোর অর্থনৈতিক সুযোগ সুবিধার প্যাকেজ প্রস্তাবে গত শুক্রবার সাড়া দেওয়ার পর এটাই পরমাণু কর্মসূচি সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদের প্রথম মন্তব্য। ৮ টি উন্নয়নশীল দেশের সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া সফরকালে আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন, "তারা আলোচনার প্রস্তাব দিয়েছে। আবার একইসঙ্গে আমাদেরকে হুমকি দিয়ে বলেছে যে, আমাদেরকে তাদের (ইউরেনিয়াম কর্মসূচি বন্ধের) অবৈধ দাবি মেনে নিতে হবে।" "তারা চায় আমরা আমাদের (পরমাণু প্রযুক্তির) অধিকার পরিহার করি।" উল্লেখ্য, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরান বেসমরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ঘ.