২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি নিয়ে এ সপ্তাহে মুখোমুখি হচ্ছেন ওবামা-ম্যাককেইন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী এ সপ্তাহে অর্থনীতি নিয়ে লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন। রিপাবলিকান প্রার্থী ম্যাককেইন বলছেন, তার অর্থনৈতিক পরিকল্পনা কর্মসংস্থান বাড়াবে। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা বলছেন পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী এ সপ্তাহে অর্থনীতি নিয়ে লড়াইয়ের মুখোমুখি হচ্ছেন। রিপাবলিকান প্রার্থী ম্যাককেইন বলছেন, তার অর্থনৈতিক পরিকল্পনা কর্মসংস্থান বাড়াবে। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা বলছেন পরিবারের অর্থনৈতিক নিরাপত্তার কথা। ম্যাককেইন তার অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে প্রচার চালাবেন কলোরাডো, পেনিসেলভেনিয়া, ওহাইও, মিশিগান এবং উইসকনসিনে। অ্যারিজোনার সিনেটর ম্যাককেইনের গত সপ্তাহ কেটেছে ল্যাতিন আমেরিকায় মুক্ত বাণিজ্য, গ্যাসোলিনের দাম এবং যুক্তরাষ্ট্রে চাকরি থেকে ছাঁটাই চলাকালে তার বিদেশ যাত্রার বিষয়টি নিয়ে প্রচারাভিযান চালিয়ে। ম্যাককেইনের ওই বিদেশ যাত্রা পর্যবেক্ষকদের কারও কারও মনে প্রশ্নের উদ্রেক করেছে। তবে ম্যাককেইনের মুখপাত্র তুকার বাউন্ডস বলেছেন, ম্যাককেইন তার অর্থনৈতিক পরিকল্পনায় কর্মসংস্থান বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়ার নতুন প্রচেষ্টা নিচ্ছেন। অন্যদিকে, ইলিনয়ের ডেমোক্র্যাটিক সিনেটর বারাক ওবামা সপ্তাহের প্রচারাভিযান শুরু করবেন নর্থ ক্যারোলিনা থেকে। এখানে তিনি অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে কথা বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩০ ঘ.