২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে মতবিরোধে জি-এইট নেতারা

জিম্বাবুয়ের বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সোমবার জি-এইট সম্মেলনের নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিবেতে একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

তোয়াকো, জাপান, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে সোমবার জি-এইট সম্মেলনের নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিবেতে একথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সম্মেলনে জিম্বাবুয়ে নিয়ে বিশদ আলোচনার পক্ষে। তার সঙ্গে সায় দিয়েছেন তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট কিবেতে। তিনি বলেন, "জিম্বাবুয়ে প্রশ্নে কিভাবে সামনে অগ্রসর হওয়া যাবে-- আমাদের মতের গরমিলটা কেবল সেখানেই। কিন্তু তারপরও আমাদের আলোচনা করার সুযোগ আছে। জিম্বাবুয়েতে জাতীয় ঐক্যের সরকার গড়ার আহ্বান জানানো কিবেতে বলেন, আলোচনা চলতে থাকা উচিত। দিনশেষে আমরা একটা সমঝোতায় পৌঁছে যাব। ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাজুয়ো কোদামাও জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুকুদা জিম্বাবুয়ের বিরুদ্ধে কঠোর বার্তা পাঠানোর পক্ষে। জি-এইট পররাষ্ট্রমন্ত্রীরাসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত মাসে জিম্বাবুয়ে পরিস্থিতির নিন্দা জানায়। গত সপ্তাহে আফ্রিকান ইউনিয়নও জিম্বাবুয়েতে জাতীয় ঐক্য সরকার গড়ার আহ্বান জানিয়ে প্রস্তাবনা পাস করে। কিন্তু মুগাবে দৃশ্যত এখনও কঠোর ব্যবস্থা থেকে বেঁচে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫২ ঘ.