২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় আবার নতুন করে দাবানল

আবার নতুন করে দাবানল শুরু হয়েছে ক্যালিফোর্নিায়। শনিবার ঠান্ডা আবহাওয়া এবং দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রোববার তাপমাত্রা বেড়ে বাতাসে আদ্রতা কমে যাওয়ায় আবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2008, 11:22 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

লস এঞ্জেলস, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়ার্স)- আবার নতুন করে দাবানল শুরু হয়েছে ক্যালিফোর্নিায়। শনিবার ঠান্ডা আবহাওয়া এবং দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও রোববার তাপমাত্রা বেড়ে বাতাসে আদ্রতা কমে যাওয়ায় আবার নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল থেকে লোকজনদের রক্ষার জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা শহরের ২৬শ' বাড়িঘর এবং প্রায় ১০ হাজার একর জায়গা খালি করার নির্দেশ এখনও বহাল রয়েছে। তাছাড়া, শহরের আরও ৮৫০টি বাড়ির বাসিন্দাদেরও স্বল্প সময়ের নোটিশে বাড়িঘর খালি করে দিতে হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। শনিবার দাবানল ২৮ শতাংশ নিয়ন্ত্রণে আসে। কিন্তু রোববার আবহাওয়াবিদরা নতুন করে দাবনলের আশঙ্কার পূর্বাভাস দেওয়ার প্রাক্কালেই দাবানল ছড়িয়ে পড়ে নতুন করে। দাবানল গোলেটা শহরের কাছে চলে এসেছে এবং সান্তা বারবারা থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় বন বিভাগের মুখপাত্র কারেন ম্যাককিনলি বলেন, "যেকোন সময় তাপমাত্রা বেড়ে গেলে কিংবা আর্দ্রতা কমে গেলেই দাবানল ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দমকল বাহিনীর কর্মীদের নিরাপত্তার বিষয়টিও ভাবনার বিষয়।" সবচেয়ে বিপদের মধ্যে রয়েছে গোলেটা এবং সান্তা বারবারা। শহর দুটির বাড়িঘর এবং বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র অভিমুখে ছড়িয়ে পড়ছে দাবানল। কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির ৩০ হাজার বাসিন্দার মধ্যে ৩ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। একইসেঙ্গ তারা জানায়, দমকল বাহিনীর উদ্ধার কাজে বিশেষ গুরুত্ব পাচ্ছে মানুষ এবং রাষ্ট্রীয় সম্পত্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৩ ঘ. .