২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের পাচার হওয়া ভিডিও চিত্রে ভোটে কারচুপির প্রমাণ

জিম্বাবুয়ে থেকে পাচার হয়ে আসা একটি ভিডিও চিত্রে গত ২৭ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে চরম কারচুপি ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বিট্রেনের 'দ্য গার্ডিয়ান' পত্রিকা শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

লন্ডন, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ে থেকে পাচার হয়ে আসা একটি ভিডিও চিত্রে গত ২৭ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে চরম কারচুপি ও জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। বিট্রেনের 'দ্য গার্ডিয়ান' পত্রিকা শনিবার একথা জানিয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, ভোটের দিন জিম্বাবুয়ের একটি কারাগারে গোপনে এই ভিডিও চিত্র ধারণ করেন নিরাপত্তারক্ষী শেফার্ড জুডা। গার্ডিয়ানের সরবরাহ করা ক্যামেরায় ধারণ করা ওই চিত্রে দেখা গেছে, এক মুক্তিযোদ্ধা কারাকর্মকর্তাদের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে ভোট দেওয়ার নির্দেশ দিচ্ছেন। ১৯৮০ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট মুগাবে। গত ২৭ জুনের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিশাল ব্যবধানে জয় দাবি করেছেন। যদিও নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এর আগে গত মার্চের নির্বাচনে বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাই বিজয়ী হন। তবে স্যাঙ্গেরাই প্রেসিডেন্ট হওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা পাননি এই অজুহাত তুলে দ্বিতীয় দফা নির্বাচনের ব্যবস্থা করেন মুগাবে। কিন্তু মুগাবের দলের সহিংতা ও হুমকির মুখে দ্বিতীয় দফায় স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় জানিয়ে ভোটের কয়েক দিন আগে সরে দাঁড়ান স্যাঙ্গেরাই। এরপর দেশে এবং আন্তর্জাতিক স