ইসলামাবাদ, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান সরকারের প্রথম ১০০ দিন পূর্তিতে রোববার জিহাদকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে ইসলামাবাদের লাল মসজিদে সমবেত হাজার হাজার কট্টরপন্থী মুসলিম।
এই লাল মসজিদে গত বছর ১০ জুলাইয়ে সেনা অভিযানে ১শ'রও বেশি মানুষ নিহত হয়। লাল মসজিদে অবস্থান নেওয়া বন্দুকধারী জঙ্গিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এতজন নিহত হয়।
কয়েকহাজার বিক্ষোভকারীর উদ্দেশ্যে বক্তারা লাল মসজিদ অভিযানে রক্তক্ষয়ের জন্য মার্কিন মিত্র প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে দোষারোপ করেন।
মুসলিম ধর্মগুরু এবং সাবেক পার্লামেন্ট সদস্য শাহ আব্দুল আজিজ বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, পারভেজ মুশাররফ, আপনি ভেবেছিলেন লাল মসজিদে হামলা করে আপনি ধর্মীয় আন্দোলন গুঁড়িয়ে দেবেন, কিন্তু আমরা আপনাকে বলছি, আপনি ব্যর্থ হয়েছেন।"
তিনি আরও বলেন, "ওই অভিযান চলেছিল যুক্তরাষ্ট্র এবং বুশের পক্ষ থেকে। কিন্তু আমি আমেরিকাকে বলতে চাই জিহাদ চলবে। এটি কখনওই বন্ধ হবে না।"
বিক্ষোভকারীদের বেশিরভাগই মাদ্রাসা ছাত্র। তারা 'আল জিহাদ'
bdnews24