সিউল, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট লি মাইয়ুঙ বাকের নীতির বিরুদ্ধে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির সিদ্ধান্তের বিরুদ্ধে শনিবার রাজধানী সিউলে বিক্ষোভ করেছে প্রায় অর্ধ লক্ষ মানুষ।
এ নিয়ে গত কয়েক সপ্তাহের বিক্ষোভে টালমাটাল অবস্থায় আছে প্রেসিডেন্ট লি'র নতুন সরকার। বিক্ষোভ কখনো কখনো সহিংসতায় রূপ নিচ্ছে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ। জনমত জরিপে দেখা গেছে অধিকাংশ মানুষ এই আমদানি চুক্তির বিরোধী।
মার্কিন গরুর মাংস থেকে ম্যাড কাউ রোগ ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় প্রথম দিকে অল্প কিছু মানুষ মে মাসের প্রথম দিকে বিক্ষোভ শুরু করলেও প্রেসিডেন্ট লির বিরুদ্ধে আনাস্থা জানাতে ধীরে ধীরে এই বিক্ষোভে যোগ দিতে থাকে সমাজের সর্বস্থরের মানুষ।
পুলিশ জানিয়েছে, শনিবার কমপক্ষে ৩৫ হাজার মানুষ বিক্ষোভে যোগ দিয়েছে। তবে আয়োজকরা আশা করছে লক্ষাধিক বিক্ষোভকারী তাদের কর্মসূচিতে অংশ নেবে। সুশীল সমাজ, মানবাধিকার গ্র"প, ধর্মীয় নেতা ও শ্রমিক সংগঠগুলো এই বিক্ষোভের আয়োজন করে।
তবে শনিবারের বিক্ষোভে কোনো সহিংস ঘটনা ঘটেনি।
বিশ্লেষকরা জানিয়েছে, জনসমর্থন কমতে থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বেসরকারিকরণ ও অবসর ভাতার মতো বিভিন্ন সংস্কার বাস্তবায়ন করা প্রেসিডেন্ট লির জন্য কঠিন হয়ে পড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৫ ঘ.
bdnews24