সাপ্পোরো, জাপান, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে জি-৮ সম্মেলনের প্রতিবাদে শনিবার বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। আগামী ৭ থেকে ৯ জুলাই জাপানে জি-৮ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের রাজধানী সাপ্পোরোতে এই বিক্ষোভের সময় চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে জননিরাপত্তার পক্ষে হুমকি সৃষ্টির জন্য এবং বাকি দুজনকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে।
এ সময় রয়টার্সের এক ক্যামেরাম্যানকে আটক করা হয়। তবে পুলিশ যে চার জনের কথা জানিয়েছে তার মধ্যে এই ক্যামেরাম্যান আছেন কিনা সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সাপ্পোরোর কেন্দ্রীয় অংশে প্রায় দেড় ঘণ্টার এই বিক্ষোভে যোগ দেয় জাপানিসহ বিদেশি বিভিন্ন মানবাধিকার ও বেসরকারি সংস্থার কর্মীরা। এ সময় ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আগামী ৭ থেকে ৯ জুলাই যেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে সেখান থেকে শনিবারের বিক্ষোভস্থল গাড়িতে দুঘণ্টার রাস্তা।
বিক্ষোভকারীরা এ সময় ড্রাম পিটিয়ে রঙ বেরঙয়ের বিভিন্ন ব্যানার বহন করে। এতে লেখা ছিল 'জি-৮ বন্ধ করতে হবে' এবং 'আমরা ধনী দেশগুলোর এই সম্মেলনের বিরোধী'।
জাপানের গ্রীস্মকালীন এতিহ্যবাহী 'কিমোনোস' ও স্থানীয় সংখ্যালঘু 'এইনু' স
bdnews24