২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যের সরকার গঠনের দারপ্রান্তে লেবাননের নেতারা

কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তির শর্ত অনুযায়ী জাতীয় ঐক্যের সরকার গঠনের দারপ্রান্তে পৌঁছে গেছে লেবাননের নেতারা। দেশটির রাজনৈতিক সূত্র শনিবার এ কথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

বৈরুত, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তির শর্ত অনুযায়ী জাতীয় ঐক্যের সরকার গঠনের দারপ্রান্তে পৌঁছে গেছে লেবাননের নেতারা। দেশটির রাজনৈতিক সূত্র শনিবার এ কথা জানিয়েছে। সূত্র জানিয়েছে, শনিবারের মধ্যে নতুন সরকারের ঘোষণা দেওয়া হতে পারে। এই সরকারে বিরোধী হিযবুল্লাহ ও তাদের মিত্রদের বড় ধরনের অংশগ্রহণ থাকবে। কাতারের মধ্যস্থতায় দোহাতে গত ২১ মে লেবাননের মার্কিন সমর্থিত জোট সরকার এবং সিরিয়া ও ইরান সমর্থিত হিযবুল্লাহ নেতৃত্বাধীন বিরোধীরা একটি চুক্তিতে রাজি হয়। এর মাধ্যমে লেবাননে নতুন গৃহযুদ্ধের মুখে টেনে আনা দীর্ঘ রাজনৈতিক সংকটের সমাধান হয়। ওই চুক্তির চার দিনের মাথায় সেনাপ্রধান মিশেল সুলেমান প্রেসিডেন্ট নিযুক্ত হন। সরকার ও বিরোধী উভয় পক্ষের সূত্র জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি কয়েক দফায় বিরোধী নেতাদের সঙ্গে আলোচনার পর জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত অবস্থানে পৌঁছেছে উভয় পক্ষ। প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওয়ারার নেতৃত্বাধীন এই সরকারে বিরোধী হিযবুল্লাহ দল থেকে দুজন মন্ত্রী থাকবে। এছাড়া শিয়া মুসলমানদের সংগঠন দ্রুজ ও খ্রিস্টান জোট থেকে থাকবে নয় মন্ত্রী। সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন জোটের ১৬ মন্ত্রী ছাড়া বাদে ৩০ সদস্যের মন্ত্রিপরিষদের অবশিষ্ট তিন মন্ত্রিকে নিয়োগ দেবেন প্রেসিডেন্ট। মন্ত্রিদের তালিকা চূড়ান্ত করতে উভয় পক্ষের মধ্যে যোগযোগ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পরপরই প্রেসিডেন্ট সুলেমানের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রিপরিষদ ঘোষণা ঘোষণা প্রধানমন্ত্রী সিনিওয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.