২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এমপি নিহত, মার্কিন বিমান হামলা

আফগানিস্তানের কান্দাহারে বন্দুকধারীদের গুলিতে সেদেশের এক পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন। শুক্রবার জহরি জেলায় একটি আফগান সেনাঘাঁটি থেকে ফেরার সময় হাবিবুল্লাহ জান নামের ওই এমপি নিহত হন। এছাড়া একইদিনে নুরিস্থান প্রদেশে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর বিবিসি'র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 08:20 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

কান্দাহার, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আফগানিস্তানের কান্দাহারে বন্দুকধারীদের গুলিতে সেদেশের এক পার্লামেন্ট সদস্য নিহত হয়েছেন। শুক্রবার জহরি জেলায় একটি আফগান সেনাঘাঁটি থেকে ফেরার সময় হাবিবুল্লাহ জান নামের ওই এমপি নিহত হন। এছাড়া একইদিনে নুরিস্থান প্রদেশে মার্কিন বিমান হামলায় ২২ জন নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর বিবিসি'র। কর্মকর্তারা জানিয়েছেন, নিহত পার্লামেন্ট সদস্য হাবিবুল্লাহ জান একজন সাবেক সেনা কমান্ডার। ওদিকে, নুরিস্থানের বিমান হামলা সম্পর্কে মার্কিন সেনাকর্মকর্তা এবং আফগান কর্মকর্তারা পরস্পর বিরোধী বক্তব্য দিলেও স্থানীয় জনগণ জানায় ওই হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। ওই হামলায় নিহতরা তালেবান না বেসামরিক নাগরিক এ নিয়েও পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন দু' দেশের কর্মকর্তরা। আফগান কর্মকর্তরা জানিয়েছেন, নিহতরা সবাই বেসামরিক আফগান। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। অন্যদিকে মার্কিনিরা বলছে, নিহতদের সবাই তালেবান যোদ্ধা। এ বিষয়ে মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবানরা ন্যাটো সেনাদের ওপর মর্টার নিক্ষেপ করার পর ন্যাটো সেনারা ওই বিমান হামলা চালায়। ওই বিবৃতিতে বলা হয়েছে, "তালেবানরা দুটি গাড়িতে করে যাচ্ছিল তখন যৌথ বাহিনীর হেলিকপ্টার থেকে হামলা করে তাদের ধ্বংস করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪১৬ ঘ.