২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু সরঞ্জাম পাচারের বিষয়ে সেনাবাহিনী জানতো : কাদির খান

পাকিস্তানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান বলেছেন, উত্তর কোরিয়ায় পরমাণু সরঞ্জামাদি পাচারের বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনী জানতো। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই উত্তর কোরিয়ার একটি বিশেষ বিমানে করে ২০০২ সালে ওই সরঞ্জামাদি পাঠানো হয়। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি ওই দাবি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ইসলামাবাদ, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান বলেছেন, উত্তর কোরিয়ায় পরমাণু সরঞ্জামাদি পাচারের বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনী জানতো। সেনাবাহিনীর তত্ত্বাবধানেই উত্তর কোরিয়ার একটি বিশেষ বিমানে করে ২০০২ সালে ওই সরঞ্জামাদি পাঠানো হয়। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি ওই দাবি করেন। এখনও গৃহবন্দি অবস্থায় থাকা এই পরমাণু বিজ্ঞানী কয়েকটি দেশে পরমাণু প্রযুক্তি ও সরঞ্জামাদি পাচারের অভিযোগ ২০০৪ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেন। এর পরপরই তাকে গৃহবন্দি করেন তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। কিন্তু পরমাণু সরঞ্জামাদি পাচারের বিষয়ে তার এই নতুন দাবি ২০০৪ সালে দেওয়া বক্তব্যের সঙ্গে মিলছে না। তখন তিনি বলেছিলেন, ওই পাচারের সব দায় তার নিজের এবং সরকার কিংবা সেনাবাহিনী এ বিষয়ে কিছুই জানতো না। ২০০২ সালে উত্তর কোরিয়াকে পরমাণু সরঞ্জাম দেওয়ার সময় মুশাররফ একইসঙ্গে দেশটির সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট ছিলেন। (বিস্তারিত আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১২ ঘ.