২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের পুরিতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে ছয় জন নিহত

উড়িষ্যার পুরিতে শুক্রবার রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

পুরি, ভারত, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উড়িষ্যার পুরিতে শুক্রবার রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে কমপক্ষে ছয় জন নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ২০ জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, রথযাত্রা উপলক্ষ্যে পুরি শহরে প্রায় পাঁচ লাখ মানুষ একত্র হয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার ছিলো রথযাত্রার প্রধান অনুষ্ঠান। এদিন হিন্দুদের দেবতা জগন্নাথের সুসজ্জিত রথ শহরের প্রধান মন্দির থেকে অন্য একটি মন্দিরে টেনে নিয়ে যায় হাজার হাজর মানুষ। দুর্ঘটনার পর স্থানীয় নিউজ চ্যানেলগুলোতে দেখানো হয় নিরপত্তাকর্মীরা খোড়া এক মহিলাকে ভিড়ের মধ্য ধেকে টেনে বের করে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। ভারতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অব্যস্থাপনার কারনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। দক্ষিণ ভারতের একটি মন্দিরে গত জানুয়ারিতে ভিড়ের চাপে ছয় তীর্থযাত্রী নিহত হয়। এছাড়া ২০০৫ সালে পশ্চিম ভারতের একটি মন্দিরে পদপিষ্ট ও আগুনে পুড়ে কমপক্ষে ২৫০ তীর্থযাত্রী মারা গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.