২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক পরিকল্পনা নিয়ে বিতর্কে জড়ালেন ওবামা

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে দু'ধরনের কথা বলে বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা। প্রথমে তিনি ইরাক থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের কথা বললেও পরে বলেছেন, অবিলম্বে সেনা প্রত্যাহারের পরিকল্পনা বদলাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ফার্গো নর্থ ডেকোটা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে দু'ধরনের কথা বলে বিতর্কে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা। প্রথমে তিনি ইরাক থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের কথা বললেও পরে বলেছেন, অবিলম্বে সেনা প্রত্যাহারের পরিকল্পনা বদলাননি তিনি। নর্থ ডেকোটায় কয়েক ঘণ্টার ব্যবধানে ওবামা দুটি সংবাদ সম্মেলন ডাকেন। ১৬ মাসের মধ্যে ইরাকের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে পড়ে আছেন এমন চিন্তাধারা দূর করতে ওবামা ২য় সংবাদ সম্মেলন ডেকে বলেন, "বিষয়য়টি পরিস্কার করে বলি। আমি এ যুদ্ধ শেষ করতে চাই। প্রেসিডেন্ট হলে প্রথম দিনেই আমি জয়েন্ট চীফস অব স্টাফকে নিয়ে আসব এবং যুদ্ধ শেষ করার দায়িত্ব দেব।" পরক্ষণেই তিনি যোগ করেন, " মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনায় না নিলে আমি ভালো কমান্ডার ইন চীফ হতে পারব না।" এর আগে এক সংবাদ সম্মেলনে ওবামা ইরাকে দীর্ঘ সেনা উপস্থিতি সমর্থন করেন না বললেও ইরাক থেকে নিরাপদে এবং ধারাবাহিকভাবে সেনা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি সবসময়ই বলেছি ইরাকের মাঠ পর্যায়ের কমান্ডারদের কথার ভিত্তিতেই আিমি কাজ করব। তাদের জন্য যেটি নিরাপদ হয় সেটিই আমি করব। ইরাক সফরকালে ইরাক নীতির পুঙ্খানুপুঙ্খ মুল্যায়নের ওপরও জোর দিয়েছিলেন ওবামা। কিন্তু নর্থ ডেকোটার সংবাদ সম্মেলনে ওবামা তার ইরাক নীতি আরেকবার পরিস্কার করে বলতে গিয়ে প্রতিপক্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থী রিপাবলিকান দলের জন ম্যাককেইনের কাছ থেকে বিজয়ী প্রতিক্রিয়াই ডেকে এসেছেন। ম্যাককেইন শিবির থেকে তার মুখপাত্র ব্রায়ান রজার্স এক বিবৃতিতে বলেছেন, "ওবামা আসলে ইরাক যুদ্ধে তার অবস্থান বদলেছেন এবং ইরাকে স