২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সরকারকে পরমাণুচুক্তির সময়সীমা বেঁধে দিল বামরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারত এগিয়ে যাবে কিনা-- সে সম্পর্কে সিদ্ধান্ত জানাতে সরকারকে ৭ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বামদলগুলো। চুক্তির বিরোধিতা করে শুক্রবার বৈঠকের পর বামদলগুলো সরকারকে এই সময়সীমা দেয়। আগামী সোমবার নাগাদ সরকারকে চুক্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ বাম মিত্র দলগুলোকে জানাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 09:49 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

নয়াদিল্লি, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারত এগিয়ে যাবে কিনা-- সে সম্পর্কে সিদ্ধান্ত জানাতে সরকারকে ৭ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বামদলগুলো। চুক্তির বিরোধিতা করে শুক্রবার বৈঠকের পর বামদলগুলো সরকারকে এই সময়সীমা দেয়। আগামী সোমবার নাগাদ সরকারকে চুক্তি সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ বাম মিত্র দলগুলোকে জানাতে হবে। ক্ষমতায় টিকে থাকার জন্য সমাজবাদী পার্টিসহ ইউএনপিএ'র সমর্থন চাইছে সরকার। প্রধানমন্ত্রী মনমোহন সিং পরমাণু চুক্তি নিয়ে এগুলে সরকার থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে প্রধান বাম মিত্রদল সিপিআই(এম)। আর তাই সমাজবাদী পার্টিসহ অন্য ছোট দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছে ভারতীয় কংগ্রেস সরকার। সরকারের কাছে লিখিত এক বক্তব্যে 'কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া' বা সিপিআই(এম) প্রধান প্রকাশ কারাট বলেছেন, "আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা 'আইএইএ' এর বোর্ড অব গভর্নরস থেকে চুক্তির অনুমোদন নেওয়ার পথে সরকার এগুচ্ছে কিনা আমাদেরকে তা নির্দিষ্ট করে জানানো হোক।" একইসঙ্গে তিনি বলেন, "৭ জুলাই ২০০৮ এর মধ্যে আমাদেরকে এ বিষয়ে জানানো হোক।" তিনি বলেন, "দয়া করে আমাদেরকে ৭ জুলাইয়ের মধ্যেই তা অবহিত করুন।" উল্লেখ্য, পরমাণু চুক্তিটি মার্কিন কংগ্রেসে চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগে এটি আইএইএ'র বোর্ড অব গভর্নরসের অনুমোদ পেতে হবে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জি-এইট সম্মেলনের আগে এ পথে আগাতে চান। কিন্তু এ চুক্তি চূড়ান্ত হলে ভারত যুক্তরাষ্ট্রের ক্রীড়ণকে পরিণত হবে--- এ যুক্তিতে সরকারের প্রধান বাম মিত্রদল সিপিআইএম এর তীব্র বিরোধিতা করছে। সিপিআইএম সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে আগাম নির্বাচন দেওয়ার ঝুঁকির মুখে পড়বে সরকার। সরকার চুক্তি নিয়ে এগুলে সিপিআইম সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি দেশজুড়ে চুক্তিবিরোধী প্রচারাভিযানে নামারও নতুন হুমকি দিয়েছে। সিপিআইএম জানিয়েছে, ১৪ জুলাইয়ের পর পরমাণু চুক্তির বিরোধিতা করার কারণ জানিয়ে দেশজুড়ে প্রচারাভিযান শুরু করবে তারা। উল্লেখ্য পরমাণু চুক্তির বিরোধিতা ছাড়াও ক্ষতাসীন জোটকে স