২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-তাইওয়ান ঐতিহাসিক বিমান চলাচল শুরু

দীর্ঘ প্রায় ছয়দশক পর বিরোধপূর্ণ চীন ও তাইওয়ানের মধ্যে সংহতির নিদর্শনস্বরূপ শুক্রবার থেকে শুরু হয়েছে সরাসরি বিমান চলাচল। চুক্তি অনুযায়ী, এখন থেকে চীন ও তাইওয়ানের মধ্যে নিয়মিত বিমান চলাচল করবে। তাইওয়ানে যেতে পারবে বেশি সংখ্যক চীনা পর্যটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 06:20 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

তাইপে/সাংহাই, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ প্রায় ছয়দশক পর বিরোধপূর্ণ চীন ও তাইওয়ানের মধ্যে সংহতির নিদর্শনস্বরূপ শুক্রবার থেকে শুরু হয়েছে সরাসরি বিমান চলাচল। চুক্তি অনুযায়ী, এখন থেকে চীন ও তাইওয়ানের মধ্যে নিয়মিত বিমান চলাচল করবে। তাইওয়ানে যেতে পারবে বেশি সংখ্যক চীনা পর্যটক। সরাসরি বিমান চলাচলের প্রথমেই চীনের সাউদার্ণ এয়ারলাইন্সের একটি বিমান শুক্রবার সকালে দক্ষিণ চীনের গুয়াংঝৌ বিমানবন্দর থেকে উড্ডয়ণ করে তাইওয়ানের তাইপের 'তাউয়ুয়ান' বিমানবন্দরে অবতরণ করে। এর অল্প কিছুক্ষণ পরই দক্ষিণ চীনের জিয়ামেন থেকে আরেকটি বিমান তাইপের সংশান বিমানবন্দরে পৌঁছে। এছাড়াও সাংহাইসহ চীনের বেশ কয়েকটি শহর থেকে আরও কয়েকটি বিমান তাইওয়ানে যাত্রা করবে বলে জানা গেছে। ১৯৪৯ সালের পর থেকে নির্ধারিত কিছু ছুটির দিন ছাড়া চীন ও তাইওয়ানের মধ্যে সরাসরি বিমান চলাচল করেনি। গত মাসে চীন ও তাইওয়ানের শীর্ষ আলোচকরা দীর্ঘ আলোচনার পর সপ্তাহান্তে দুই অঞ্চলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করতে চুক্তিবদ্ধ হয়। আলোচনায় প্রতিদিন ৩ হাজার চীনা নাগরিককে তাইওয়ানে যেতে দেওয়ার বিষয়টিও অনুমোদন করা হয়। তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাও ইয়াং জেউ ক্ষমতাগ্রহণের পর থেকে শত্র"ভাবাপন্ন চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। একইসঙ্গে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখার অঙ্গীকারও করে আসছে তারা। সরাসরি এই বিমান চলাচলের মাধ্যমে দু পক্ষের জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার চীনা ফ্লাইট তাইপের সংশান বিমানবন্দরে পৌঁছালে সেখানে বিমানের যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ড্রাগন নাচ পরিবেশন করে তাইওয়ান স্বাগত জানায় চীনা পর্যটকদের। তাইওয়ানে আসার অনূভূতি বর্ণনা করে চীনা পর্যটক ৪০ বছর বয়সী ওয়াং কি বলেন, "আমি এখোনে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই সবসময় তাইওয়ানের বিখ্যাত পর্বত 'আলিশান' যেতে চাইতাম।"একইসঙ্গে তিনি জানান, "আজ এখানে আসতে পেরে আমি আনন্দ অনুভব করছি।" প্রথম ফ্লাইটের ১০৯ জন যাত্রীর মধ্যে ওয়াং একজন। এরা সবাই গোলাপী গেঞ্জি পরে তাইপে গেছে এবং সেখানে তারা ১০ দিন অবস্থান করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১১১২ ঘ.