২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে জাতিসংঘে ভোট আগামী সপ্তাহে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ভোটাভুটির সম্ভাবনার কথা বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের শাস্তিস্বরূপ তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 05:20 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

জাতিসংঘ, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার সহযোগীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আগামী সপ্তাহে ভোটাভুটির সম্ভাবনার কথা বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের শাস্তিস্বরূপ তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হচ্ছে। এক রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ সাংবাদিকদের বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি ১৫-জাতি নিরাপত্তা পরিষদে জমা দিয়েছেন। ওই প্রস্তাবে জিম্বাবুয়ের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানানো হয়েছে। খলিলজাদ বলেন, আমরা আগামী সপ্তাহেই কোনো এক সময় এই প্রস্তাবের ওপর ভোটাভুটি আশা করছি। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবনার আওতায় জাতিসংঘ নিষেধাজ্ঞার মুখে রয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার কেন্দ্রীয় ব্যাংক প্রধান গিদেওন গোনোসহ অন্ততপক্ষে ১২ জন। জিম্বাবুয়েতে গত সপ্তাহে বিতর্কিত নির্বাচনের কারণে জাতিসংঘ মুগাবে ও গোনোর সম্পদ জব্দ করাসহ তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। বুধবার রয়টার্সের পাওয়া সর্বসা