২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাম্বিয়ার প্রেসিডেন্ট মোনাওয়াসা মারা গেছেন

জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মোনাওয়াসা মারা গেছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন তিনি। পরে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

জোহানেসবার্গ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মোনাওয়াসা মারা গেছেন। চলতি সপ্তাহের প্রথম দিকে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন তিনি। পরে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান। জাম্বিয়া হাইকমিশনের এক মুখপাত্রের বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকার 'টক রেডিও ৭০২' এ খবর জানিয়েছে। তবে জাম্বিয়া সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মিশরে আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে যাওয়া মোনাওয়াসা গত শনিবার মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হন। তাৎক্ষণিকভাবে তাকে শারম আল শেখ অবকাশ কেন্দ্রের একটি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে সেখান থেকে তাকে প্যারিসে নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় জাম্বিয়া হাইকমিশনের মুখপাত্র ম্যালোন জাজা টক রেডিওকে বলেন, "আজ সকালে প্রেসিডেন্ট মারা গেছেন।" সাউদার্ন আফ্রিকান ডেভলপমেন্ট কমিউনিটির (এসএডিসি) চেয়ারম্যান ছিলেন মোনাওয়াসা। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও বিরোধীদের সংকট নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এসএডিসি। এর আগে ২০০৬ সালে একবার ছোটখাটো স্ট্রোকের শিকার হয়েছিলেন মোনাওয়াসা। তবে ওই বছর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তিনি জানিয়েছিলেন দায়িত্ব পালনে তিনি সক্ষম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫২ ঘ.